রাশিয়ার সবচেয়ে বড় তেল গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ফিফার সহযোগিতায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে গত দুটি আসরে বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়েছিল। ফিফার সদস্য দেশগুলো হতে তিন সদস্যের দল এসব অনুষ্ঠানে অংশ নিতে ব্রাজিল এবং রাশিয়া গিয়েছিল প্রতিষ্ঠানটির আমন্ত্রণে। এবার করোনা ভাইরাসের সময় গ্যাজপ্রম ফিফার ২১১ দেশের মধ্যে শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাটেগরিতে ‘ফুটবল ফর ফ্রেন্ডশিপ’ এর আওতায় প্রতিযোগিতার আয়োজন করেছিল। এতে অনলাইনে বাংলাদেশ হতে অংশ নিয়ে শাহরিয়ার আহমেদ মিহির দেশগুলোর মধ্যে দ্বিতীয় হয়েছেন বলে জানিয়েছে বাফুফে। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মিহির কানাডার নায়াগ্রা ফলস নিয়ে লিখেছেন। তার অসাধারণ উপস্থাপনা সম্মানের জায়গায় তুলে দিয়েছে বাংলাদেশকে এবং রানার্সআপ হয় মিহির।