গঙ্গাচড়ায় মানাস নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

রংপুরের গঙ্গাচড়ায় মানাস নদীতে পানিতে খেলা করতে গেলে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার গজগন্টা ইউনিয়নের জয়দেব দোলাপাড়া গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার ১২ টার দিকে উক্ত গ্রামের শাহিনের পুত্র গজঘন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জীবন (০৭) তার বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী মানাস নদীতে পানিতে খেলা করতে গেলে সেখানে সে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে অনেক খোঁজার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরএ