গুরনই নদীতে অবৈধ সৌতি জালে মাছ শিকার

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ার ভুলবাড়িয়া পয়েন্টে প্রকাশ্যে এলাকার কিছু অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সৌতি জাল দিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছে। সৌতি জালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোনো মাছই। এভাবে মাছ ধরার ফলে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাচ্ছে। পানি প্রবাহে বাধা সৃষ্টির ফলে পাড়ে ভাঙনের আশঙ্কা করছে বাসিন্দারা। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, এরই মধ্যে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। নদীতে অবৈধ মাছ মারার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, অবৈধ মাছ মারার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।