কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে তিনি গত শুক্রবার করোনা ডেটিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত রবিবার তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে দুইবার নমুনা পরীক্ষা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। গত ৬ জুলাই উক্ত হাসপাতালের উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসিনের করোনা শনাক্ত হয়। হাসপাতাল সূত্র জানায়, অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ এ পর্যন্ত হাসপাতালের বিভিন্ন পদে কর্মরত ১৬ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।