দুই জনের মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে করোনায় নতুন করে আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন: এনজিও কর্মকর্তা আব্দুর রউফ ও খাজুরা গ্রামের আকতার মন্ডল। সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিত্ বিশ্বাস সোমবার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২১ জন, শৈলকুপা উপজেলায় ছয় জন, হরিণাকুন্ডুতে একজন, কালীগঞ্জে ছয় জন, কোটচাঁদপুরে এক জন ও মহেশপুরে দুই জন রয়েছে।