বদরগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে ৩ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি প্রশাসন। সোমবার দুপুরে পৌরশহরের মাছ বাজার থেকে জালগুলো জব্দ করা হয়। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম। পরে আটককৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।