সাংবাদিক গাফফার মাহমুদের স্ত্রীর মৃত্যু, ক্র্যাবের শোক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য আব্দুল গাফফার মাহমুদের স্ত্রী রাহেলা মাহমুদ (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। গতকাল সোমবার ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর শাখারিয়ায় গ্রামের বাড়িতে তিনি মারা যান। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মরহুমা তিন ছেলে, স্বামীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গাফফার মাহমুদের স্ত্রী রাহেলা মাহমুদের মৃত্যুতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।