আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ইউনিয়নের ইজারকান্দি কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল জানান, লাশের চেহারা ও মাথা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কোনো প্রাণী লাশটির চেহারা খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি ও কোমরে গামছা। রাতের কোনো এক সময়ে হয়তো কেউ হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে।