ঈদের ছুটির তিন দিনই থাকতে হবে কর্মস্থলে

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে। আর ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। সে ক্ষেত্রে ছুটির তিন দিনের দুই দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।