মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ (Abul kalam azad) এর নাম ও ছবি দিয়ে ভুয়া ফেইসবুক আইডি থেকে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এবং বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৩ জুলাই সোমবার রাত নয় টার সময় এক পরিচিত লোকের মাধ্যমে ভুয়া আইডির বিষয়টি নিশ্চিত হয় শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। ওই ব্যক্তি ওসি কে জানান এই আইডি থেকে বিকাশের মাধ্যমে তাঁর কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানার পরে ওসি’র ব্যবহারিক ব্যক্তিগত ফেইসবুক আইডির প্রোফাইলে ছবি পরিবর্তন করে। এবং ভুয়া আইডির মাধ্যমে কেউ যেন প্রতারিত না হয় সেই বিষয়ে এক সর্তক বার্তা প্রকাশ করেন।
এবিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ আমি আজ সন্ধ্যায় জানতে পারলাম যে, আমার ছবি ও নাম দিয়ে ভুয়া ফেইসবুক আইডি খুলে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। বিকাশের মাধ্যমে মানুষের কাছে টাকা যাচ্ছে। এবং বিকাশ নান্বারও দিচ্ছে। আমি সবার প্রতি অনুরোধ করছি কেউ যেন ঐ বিকাশ নাম্বারে টাকা দিয়ে প্রতারিত না হয়। আমারা এই বিকাশ নাম্বারের সূত্র ধরে সঠিক প্রতারকের সন্ধানের চেষ্টা করছি।’
ইত্তেফাক/এসআই