কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৪জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম লামিয়া খাতুন। সে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন: বিরামপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
জানা গেছে, চলতি বন্যায় প্লাবিত হয়েছে আলমগীর হোসেনের বাড়ি। উঠানের একটু উঁচু জায়গায় শিশুটিকে বসিয়ে রেখে মা হাবিবা বেগম বন্যার পানিতে কাপড় ধুতে যায়। এক সময় তার অগোচরে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। কাপড় ধোয়ার পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চিৎকার করে খুঁজতে থাকে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম