জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান,সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর

 

১। লাইলাতুল কদরের রাতে আল কোরআন কোথায় নাজিল হয়েছিল ?

ক. দ্বিতীয় আসমানে    খ. সপ্তম আসমানে

গ. চতুর্থ আসমানে      ঘ. বায়তুল ইযযাতে

২। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মানের অধিকারী হন-

ক. শ্রবণকারী                           

খ.তিলাওয়াতকারী

গ. তিলাওয়াতকারী ও তাঁর পিতামাতা 

ঘ. তিলাওয়াতকারী ও তার শিক্ষক

৩। ‘আন-নূর’অর্থ হলো-

ক. সমালোচনা   খ. আলো   গ. আদেশ   ঘ. উপদেশ

৪। বায়তুল ইযযাত থেকে কুরআন মাজিদ অবতীর্ণ হয়-

ক. হযরত নুহ (আ) এর ওপর 

খ. হযরত মুহাম্মদ (স:) এর ওপর 

গ. হযরত ঈসা (আ) এর ওপর   

ঘ. হযরত মূসা (আ) এর ওপর 

৫। পবিত্র কুরআনে রুকু সংখ্যা-

ক. ৪৪৩টি   খ. ৫৫৪টি   গ. ৪৪৫টি   ঘ. ৫২০টি

উত্তর:১. ঘ ২.গ ৩. খ ৪.খ ৫.খ

৬। কুরআনে সর্বমোট আয়াত রয়েছে-

ক. ৬২৩৬টি   খ. ৬৬৬৫টি   গ. ৬২৬৬টি  ঘ. ৬৬৬৪টি

৭। মহানবি (স) কীসের সন্ধানে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন ?

ক.কুরআনের                 খ. গুপ্ত ধনের   

গ. সত্যের   ঘ. নতুন কিতাবের

৮। ইলমুল মুখাসামা অর্থ হলো-

ক.আইন-কানুন   খ.বিতর্ক শাস্ত্র  গ. জীব বিজ্ঞান

ঘ. অলঙ্কার শাস্ত্র

৯। বাইতুল ইযযাহ্ অবস্থিত-

ক. সপ্তম আকাশে   খ. তৃতীয় আকাশে

গ. পঞ্চম আকাশে   ঘ. নিকটতম আকাশে

১০। কিয়ামত পর্যন্ত কুরআনের আদেশ-নিষেধ পালন করা সকলের জন্য-

ক. ফরজে কিফায়াহ খ. ওয়াজিব গ. ফরজ  ঘ. সুন্নাত

উত্তর: ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ

১১। আল-কুরআনের আলোচনার বিষয়বস্তুকে হযরত শাহ ওয়ালিউল্লাহ ভাগ করেছেন-

ক. ৪ ভাগে   খ. ৫ ভাগে   গ. ৭ ভাগে   ঘ. ৮ ভাগে

১২। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন-

ক. নবুওয়্যাতের একাদশ বছরে খ. নবুওয়্যাতের দশম বছরে

গ. নবুওয়্যাতে এয়োদশ বছরে

ঘ. নবুওয়্যাতের তৃতীয় বছরে

১৩। মুহাম্মদ (স) এর সাথে জিবরাঈল (আ) এর প্রথম সাক্ষাত্ হয় কোথায় ?

ক. তুর পাহাড়ে      খ. সিনাই পাহাড়ে

গ. হেরা গুহায়       ঘ. তায়েফের ময়দানে

১৪। আল হুদা অর্থ কী ?

ক.  সরল পথ  খ. পথ প্রদর্শক গ. করুণা  ঘ. হেদায়েত 

১৫। সাকিন পড়ার নিয়ম কয়টি ?

ক. ৩        খ. ৪       গ. ৫     ঘ. ৬

উত্তর: ১১.খ ১২.গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক

১৬। ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে কুরআন শিখে অপরকেও শিক্ষা দেয়’ এটি কার বাণী ?

ক. মহানবি (স) এর খ. আল্লাহর গ. হযরত আলী (রা) এর ঘ. হযরত ওমর (রা) এর 

১৭। কুরআন তিলাওয়াতের আদব কয়টি ?

ক. ২        খ. ৩      গ. ৪      ঘ. ৫

১৮। ‘তোমরা কুরআন তিলাওয়াত কর। কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীর  সুপারিশ করবে।’ এটি কোন হাদিস গ্রন্থের বাণী ?

ক. আবু দাউদ শরিফ      খ. মুসলিম শরিফ

গ. বোখারি শরিফ          ঘ. তিরমিযি শরিফ

১৯। সূরা কাদর অবতীর্ণ হয়-

ক. মক্কায়   খ. কাবায়   গ. মিনায়   ঘ. হেরা গুহায়

২০। সুরা আল কাদর এর আয়াত সংখ্যা হলো-

ক. দুটি    খ. তিনটি    গ. চারটি   ঘ. পাঁচটি

উত্তর: ১৬.ক ১৭. খ ১৮. খ  ১৯. ক  ২০.ঘ