অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে
গণিত
হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গাণিতিক প্রতীক
১.পাঁচটি সংখ্যা প্রতীক লেখ।
উত্তর : ১, ২, ৩, ৪, ৫।
২.দুইটি প্রক্রিয়া প্রতীকের নাম ও চিহ্ন লেখ।
উত্তর : যোগ (+) এবং গুণ (´)।
৩.‘ ’ প্রতীকটি কেন ব্যবহূত হয়?
উত্তর : অজানা সংখ্যা জানার জন্য।
৪.দুটি অক্ষর প্রতীকের চিহ্ন লেখ।
উত্তর : ক ও খ।
৫.সমান চিহ্নটি লেখ।
উত্তর : ‘ = ’।
৬.অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
উত্তর : অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।
৭.একটি খোলা বাক্যের উদাহরণ দাও।
উত্তর : ২ ´ ক + ৭ = ৪৫।
৮.গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর : গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নি:সন্দেহে বলা যায়।
৯.দুইটি জোড় সংখ্যা প্রতীকের নাম লেখ।
উত্তর : ২ ও ৪।
১০.৭ ৫; ফাঁকা স্থানে কোন চিহ্ন বসবে?
উত্তর : ‘ > ’ (বড়)।
১১.২ + ৪ ৬; ফাঁকা ঘরে কী বসবে?
উত্তর : ‘ = ’ (সমান)।
১২.৮ ৬ = ৪৮; ফাঁকা ঘরে কী বসবে?
উত্তর : ‘ ’ (গুণ)।
১৩.যে কোনো দুটি বন্ধনী প্রতীক লেখ।
উত্তর : ১ম বন্ধনী ( ) ও ২য় বন্ধনী { }।
১৪.(ক + ১০) ´ ৩ = ৬০; খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?
উত্তর : ১০।
১৫.৬ ৬ ৬ = ৬; ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে?
উত্তর : ´ , ¸।
১৬.৯ ৯ ৯ ৯ = ৮; ফাঁকা ঘরে কোন চিহ্নগুলো বসবে?
উত্তর : ´, -, ¸।
১৭.৪৮ - ক = ৪৮ হলে, ক এর মান কত?
উত্তর : ০।
১৮.নিচের খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?
(ক ¸ ৮) ´ ৫ = ১০০ — ১৫ ´ ৫।
উত্তর : ৪০।
১৯.দুইয়ের সাথে পাঁচ যোগ করে দশ দিয়ে গুণ করলে গুণফল একশ থেকে ছোট হবে। গাণিতিক প্রতীকের সাহায্যে সমস্যাটি দেখাও।
উত্তর : (২ + ৫) ´ ১০ < ১০০।