>> সৈয়দ তাওসিফ মোনাওয়ার
প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলো বাংলাদেশ, আর প্রথম কিস্তিতেই বাজিমাত করেছে এই তরুণরা। ৬টি পুরসড়ারের মধ্যে দুটি আন্তর্জাতিক পুরসড়ার অর্জন করেছে তরুনদের দুইটি দল। গত ৫ জুলাই জুম অনলাইনে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল) ২০২০ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারী হিসেবে বাংলাদেশের 'ডিইউ নিমবাস' দলের নাম ঘোষণা করেন। আর আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল অর্জনকারী হিসেবে 'ডিজিটাল ইনোভেশন' দলের নাম ঘোষণা করেন সিটি ইউনিভার্সিটি, হংকং এর অধ্যাপক ইসাবেল ইয়ান। বাকী চারটি পুরসড়ারের মধ্যে হংকংয়ের পিচেইন পায় আইবিসিওএল ২০২০ গোল্ড মেডাল ও আইবিসিওএল ২০২০ প্রাইভেসি-সেনিট্রক অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডের নিউরোট্রেস আইবিসিওএল ২০২০ ব্রোঞ্জ মেডাল এবং হংকংয়ের মাইক্রোসেন্ট আইবিসিওএল ২০২০ বেস্ট ফিনটেক অ্যাওয়ার্ড। সিটি ইউনিভার্সিটি, হংকং ও হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ১২টি দল।
'ডিজিটাল ইনোভেশন' দলটি পেশাগতভাবেই ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করে। দলের দুজন সদস্যের নাম কামরুল হাসান। বাকি দুজন হলেন রিদোয়ান খান ও নওসাদ হোসেন। সবাই সফটওয়্যারুপ্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেডের কর্মী। তরুণ প্রকৌশলীদের দলটি গত ২০ মার্চ ব্লকচেইন অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি শুরু করে। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল্তএমন একটি প্রকল্প তৈরি করবে, যা বাস্তবায়ন করা সম্ভব। এ কথা মাথায় রেখে তারা ওয়েব অ্যাপ্লিকেশনুনিভর্র পরিচয় শনাক্তকরণ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য বিতরণের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ শুরু করে। তাঁদের এ প্রকল্পের মাধ্যমে পরিচয় শনাক্তকরণুসংক্রান্ত তথ্য সংগ্রহ অনেক সহজ হবে। অন্যদিকে এ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের তথ্য একক কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে না; বরং এখানে সাধারণ মানুষ ও ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের তথ্যগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারী দল 'ডিইউ নিমবাস'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আতিকুর রহমান ও ইশতিয়াক জাহিদ এবং প্রাক্তন শিক্ষার্থী তাহলিল্তএ তিনজন মার্চে একসঙ্গে কাজ শুরু করেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে তাঁদের সঙ্গে যুক্ত হন ঢাবির আরেক প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সোহরাওয়ার্দী। দলের মূল লক্ষ্য, দেশের ভ"মি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফমের্র আওতায় নিয়ে আসা। তাঁদের প্রস্তাবিত প্রকল্পটি মূলত সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। মুঠোফোন অ্যাপ ও ওয়েবসাইটুনিভর্র সেবা প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন জমিজমাসংক্রান্ত কাজগুলোর দীর্ঘসূত্রতা কমবে, অন্যদিকে বন্ হবে এ খাতের দুর্নীতি। প্রস্তাবিত প্রকল্পের কর্মপ্রক্রিয়ার ভিডিও ও অনলাইনে দেওয়া পোস্টার বোর্ড প্রেজেন্টেশন মুগ করে প্রতিযোগিতার বিচারকদের। ফলে আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড জিতে নেয় ডিইউ নিমবাস।
ব্লকচেইন অলিম্পিয?াড বাংলাদেশ এর উদ্যোগে এ উপলক্ষে গত ৬ জুলাই আয়োজিত এক জুম অনলাইন সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় পুরসড়ার অর্জনকারী দল দুটিকে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য অভিনন্দন জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সরকার যখন দেশের মেধাবী শিক্ষার্থী, তরুণ-তরুণীদের ব্লকচেইন, কৃত্রিম বু"িমত্তা, বিগ ডাটা অ্যানালাইটিকস, মেশিন লার্নিংয়ের মতো ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ হয়ে উত্সাহিত করছে তখন ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক পুরসড়ার অর্জন আমাদের জন্য অত্যন্ত উত্সাহব্যঞ্জক একটি খবর। তিনি বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তির আবির্ভাবে পরিবর্তন ঘটছে অত্যন্ত দ্রুত। বাংলাদেশ যে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেবে তাঁর প্রমাণ রেখেছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ টি দল।
দেশে ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন ও দল বাছাইয়ে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের উদ্যোগে অন্যান্যের সাথে আইসিটি বিভাগ ও এলআইসিটি প্রকল্প, এফবিসিসিআই, বেসিস, আইবিএ গুরুত্বপূর্ণ অংশীদার।