রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে চলতি মৌসুমে কচু চাষে সফলতা পেয়েছেন উপজেলার অনেক কৃষক। মুখি কচু চাষে কোনো ঝুঁকি না থাকায় উপজেলায় বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে অধিক লাভজনক কচু ও কচুর লতি চাষ। উপজেলার নগর ব্রিজ এলাকার কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, কম ঝামেলা ও কম খরচে কচুতে চলতি মৌসুমে অনেক লাভ করেছি, যা অন্য কোনো ফসল থেকে সম্ভব নয়। আমরা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের কাছেও কচু, কচুর লতি ও মূল (চারা) বিক্রি করছি। এতে লাভ অনেক বেশি পাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, কৃষকরা কচু চাষের পর ঐ জমিতে অন্য ফসলও চাষ করতে পারবেন। তবে দিন দিন বাজারে কচুর চাহিদা বেড়ে যাওয়ায় চাষের পরিমাণও বাড়ছে।