বগুড়ার শেরপুরে করোনা উপসর্গে আমজাদ হোসেন (৫৭) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে চিৎসাধীন অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
পারিবার সূত্র জানায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের চকমুকন্দ গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন দীঘদিন যাবত ব্লাড ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৯০ জন।
ইত্তেফাক/এসি