স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে স্বপন ইসলাম নামের এক যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকার একটি সাঁকোর নিচে ডোবায় তার লাশ পাওয়া যায়। স্বপন চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকার খলিলের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনির জানান, সকালে ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্বপনের শরীরে আঘাতের লাল দাগ দেখা যাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।