নান্দাইলে জুয়া খেলার দায়ে ইউপি সদস্য গ্রেফতার

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে জুয়া খেলার অভিযোগে ইউপি সদস্য গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চপই বাজারে ইউপি সদস্য এরশাদের দোকানঘরে জুয়া খেলার আসর বসানো হয়েছিল। এ সময় এরশাদ মিয়াসহ কয়েক জন পালিয়ে যান। আটক গোলাম মোস্তফা স্থানীয় মুশুল্লী ইউনিয়ন পরিষদের সদস্য।

সোমবার রাতের এ ঘটনায় নান্দাইল মডেল থানার এসআই জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।