বিরামপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুরে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। উপজেলার পশ্চিম জয়দেবপুর গ্রামের রবীন্দ্রনাথের ছেলে দীপক শ্যালোচালিত পাওয়ার ট্রিলার নিয়ে মৌপুকুর রাস্তা দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ট্রলিসহ রেললাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দীপককে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আন্দুলবাড়ীয়া চাঁনপুর রেলক্রসিংয়ের পূর্বপাশে রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার আলী জানান, ট্রেনে কাটা পড়া ঐ যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।