লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় মঙ্গলবার ভোরে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরা হলো—মো. শফি (১৯) ও মো. রিদুওয়ান (১৮)। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ঐ ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।