ঝুঁকিপূর্ণ বিদ্যুত্ লাইন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলায় কালিকচ্ছ-বিশুতারা সড়কের পাশ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ১১টি বাঁশের খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুত্ লাইন টানা হয়েছে! এতে প্রাণহানি ঘটলে দায় কার? কয়েকটি বাঁশের খুঁটি ইতিমধ্যে হেলে পড়েছে। বাঁশের খুঁটির খোলা তারে বিদ্যুত্ বহমান। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। এলাকার মানুষ এই ঝুঁকিপূর্ণ লাইনের কারণে আতঙ্কে আছেন এবং তাঁরা পিডিবি-র নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টির প্রতি সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী,

অরুয়াইল, সরাইল,  ব্রাহ্মণবাড়ীয়া