বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এখন বন্যায় প্লাবিত। প্রতিদিনই বাড়ছে বর্ষার পানি। নদী, খাল-বিল একাকার হয়ে গেছে পানিতে। অবুঝ ছোট বাচ্চাদের বরাবরই পানি পছন্দ, দেখলেই ছুটে যায় পানির কাছে। এবারেও বেশ কয়েকটি শিশুর বন্যার পানিতে ডুবে মরার খবর পাওয়া গেছে। এসব মৃত্যু খুবই পীড়াদায়ক। পরিবারের সবাই সারা জীবন বয়ে বেড়ায় এই কষ্ট, তাই আমাদের উচিত বাচ্চাদের ওপর সচেতন দৃষ্টি রাখা। তাতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমাদের শিশুরা বাঁচবে।
আবু জাফর
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়