সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক দিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় খোকার রাজনৈতিক কার্যালয়ে এ মাস্ক বিতরণ করেন। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের হাতে এমপি ৫ হাজার কেএন ৯৫ মাস্ক তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আলম চান ও উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ।