বিশেষ প্রতিনিধি
কেন্দ্রীয় ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম এমপির স্মরণে এক শোকসভা আজ বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ভার্চুয়াল পদ্ধতিতে এই স্মরণসভা হবে। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। আলোচনায় অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https:/ww/w.facebook.com/ awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https:/ww/ w.youtube.com/ user/myalbd.