আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে আড়াইহাজার-ফেরিঘাট সড়কের চালাকচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালদী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজহার আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার জন্য পাঠান। আহত চালকের নাম মিলন। সে মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামের মোস্তফার ছেলে। উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।