বিশেষ প্রতিনিধি
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তার ছোট ভাই মনোয়ার আহমেদ পাশা আর নেই। রবিবার তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। শোকবার্তায় জেপির সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী ও সাবেক এমপি মো. রুহুল আমিন গভীর সমবেদনা জানিয়েছেন।