বিমানে মাস্ক খুলে চরম বিপাকে মার্কিন সিনেটর টেড ক্রুজ!

বিমানে চড়ে মাস্কবিহীন অবস্থায় বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ, এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হবার পর চরম বিপাকে পড়েছেন এই রাজনীতিক। প্রতিপক্ষ, টিভি ও সংবাদপত্রে তার ‘দায়িত্বজ্ঞান’ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সবার বক্তব্য, যুক্তরাষ্ট্রে যেখানে দলে দলে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সেখানে রাজনীতিকদেরই উদাহরণ হয়ে সামনে আসা উচিত। অথচ তারা মাস্কবিহীন ঘুরে বেড়িয়ে মানুষকে আরো ঝুকি নিতে উত্সাহ দিচ্ছেন। তার এই কর্মকান্ডে চরম বিরক্তি প্রকাশ করেছে আমেরিকান এয়ারলাইন্স ও। তারা সরাসরি এই রিপাবলিকান সিনেটরের কাছে চিঠি পাঠিয়ে ব্যাখ্যা দাবি করেছে। কর্তৃপক্ষ জানতে চেয়েছে, মাস্ক বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিমানের ভেতর মাস্কবিহীন অবস্থায় থাকলেন এবং অন্য যাত্রীদের ঝুঁকির কারণ হলেন? -নিউইয়র্ক টাইমস