রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান পলাতক মো. সাহেদ ওরফে সাহেদ করিমের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ পারভেজ র্যাবের পক্ষ থেকে দায়ের করা মামলার দুই নম্বর আসামি।
র্যাব সূত্র জানায়, পলাতক মো. সাহেদ ওরফে সাহেদ করিমের সব সহযোগীর ওপর নজর রেখেছে র্যাব। সাহেদের প্রতারণা চক্রের যারা পলাতক রয়েছে তাদের গ্রেফতারে র্যাব অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়। আর যারা পলাতক রয়েছেন তাদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ আশা প্রকাশ করেছেন।
লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে ধরতে কাজ করছে র?্যাব। সাহেদ যাতে দেশ থেকে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে কঠোর পাহারা বসানো হয়েছে। এছাড়া গত ১১ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে সাহেদের পাসপোর্ট জব্দ করা হয়েছে।