যুক্তরাষ্ট্রে যেসব ইউনিভার্সিটি অনলাইনে ক্লাস নেবে ঐসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে বলে যে নির্দেশনা জারি করেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন তার বিরুদ্ধে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য মামলা করেছে। এতে সমর্থন জানিয়েছেন ১৬ টি রাজ্যের ডেমোক্র্যাট সমর্থিত অ্যাটর্নি জেনারেলরা। এছাড়া ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াও এই মামলায় সমর্থন জানিয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াও মামলা করার ঘোষণা দিয়েছে। এর আগে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের নির্দেশনার বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি) মামলা করেছিল। এতে দেশটির দুই শতাধিক ইউনিভার্সিটি সমর্থন জানিয়েছে। -সিএনবিসি