যুক্তরাষ্ট্রে ১৭ বছরের মধ্যে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে ১৭ বছরের মধ্যে প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গতকাল ইন্ডিয়ানা রাজ্যের তেরে হাউতিতে প্রাণঘাতী ইনজেকশনে ড্যানিয়েল লুইস লির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড কার্যকর করতে অনুমোদন দেয়। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মৃত্যুদণ্ড কার্যকর আবার শুরুর ঘোষণা দেয়। ১৯৯৬ সালে আরকানসাসের একই পরিবারের তিনজনকে হত্যার দায়ে লির মৃত্যুদণ্ড হয়। তাদের হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলা দেওয়া হয়। -বিবিসি