হংকংয়ের বিশেষ সুবিধা বাতিলের আদেশে সই করলেন ট্রাম্প

চীনের নতুন নিরাপত্তা আইন চালুর কারণে হংকংকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিলের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প এই আদেশে সই করেন ট্রাম্প। 

হোয়াইট হাউজে সাংবাদিকদে ট্রাম্প বলেন, এখন থেকে হংকংকে চীনের মূল ভূখণ্ডের মতো করে বিবেচনা করা হবে,। 

 যুক্তরাজ্যের সাবেক কলোনি হংকং এতোদিন স্বায়ত্বশাসিত ছিল। তবে সম্প্রতি চীন হংকংয়ের ওপর নতুন একটি নিরাপত্তা আইন আরোপ করে।  বিশ্লেষকরা দাবি করছেন, এই আইনের কারণে হংকংয়ের স্বায়ত্বশাসন ভেস্তে গেছে । ১৯৯৭ সালে ব্রিটেন হংকংকে চীনের কাছে হস্তান্তর করে।

ইত্তেফাক/এআর