মধুখালীতে ছয় পুলিশসহ আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

ফরিদপুরের মধুখালী উপজেলায় আরও ছয় পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন করোনায়  আক্রান্ত হয়েছে।  এ পর্যন্ত মধুখালী উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫০। এর মধ্যে গত ৬ জুন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য মৃত্যু বরণ করেন।

মধুখালী থানার সেকেন্ড অফিসার এস আই সাজ্জাদ হোসেন করোনা পজিটিভ বিষয়ে নিশ্চিত করে জানান, মধুখালী থানা পুলিশের নতুন করে আরও ৬ সদস্য করোনায় আক্রান্তে হয়েছে।  এ নিয়ে মধুখালী থানা পুলিশের মোট ৯ সদস্য করোনা পজিটিভ হলো। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত নতুন করে ৬ পুলিশ সদস্যসহ ৩৪ জন করোনা পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫০ জন। মোট নমুনা সংগ্রহ করা হয় ৫৭৫ জনের।

ইত্তেফাক/এমআরএম