বন্যা: সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে হাসান মোল্লা নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে।মৃত হাসান মোল্লা ওই গ্রামের মোঃ মহব্বর মোল্লার ছেলে।

বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সকালে হাসান মোল্লা বাড়ী উঠানে খেলতে ছিল। খেলতে খেলতে এক পর্যায়ে হাসান নিরুদ্দেশ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ীর পাস দিয়ে চলে যাওয়া ঘাঘট নদীর শাখা জান নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।

ইত্তেফাক/এমআরএম