ডিএনএস চেকার

আমরা হয়তো বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটের হোস্ট চেঞ্জ করি এবং নতুন ওয়েবসাইট খুলি। আমাদের মনে একটি কৌতূহল কাজ করে যে আমাদের DNS টি কি আসলেই বিশ্বের সব দেশের সার্ভারের সাথে কানেক্ট হয়েছে? ইন্টারনেটে DNS চেক করার এমন অনেক টুলই রয়েছে । যদিও এই DNS টুল গুলো আপনার DNS তাড়াতাড়ি রেকর্ড হতে সাহায্য করবে না, তবুও আপনি নিশ্চিত হতে পারবেন আপনার DNS টি সঠিক ভাবে রেকর্ড হয়েছে কিনা অথবা আপনার করা হোস্টিং সেটিং ঠিক ভাবে কাজ করছে কিনা। এটি সাধারণত আপডেট হতে ২৪ ঘণ্টার মত সময় নেয়।