বেস্ট ন্যারেটিভ ফিল্মের পুরস্কার পেল মাসুদ পথিকের ‘মায়া:দ্য লস্ট মাদার’

বিনোদন রিপোর্ট

 

টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বীরাঙ্গনা ও যুদ্ধশিশু সত্য কাহিনি অবলম্বণে নির্মিত মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি বেস্ট ন্যারেটিভ ফিল্ম নির্বাচিত হয়েছে। উত্সব কর্তৃপক্ষ মায়া দ্য লস্ট মাদার সিনেমাকে বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদপত্র পাঠিয়েছে।

কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘ওমেন’ চিত্রকর্ম অবলম্বনে নির্মিত ‘মায়া:দ্য লস্ট মাদার’ একটি আলোচিত সিনেমা।

এরইমধ্যে সিনেমাটি ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। করোনা মহামারির কারণে এই উত্সবটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, মাসুদ পথিক পরিচালিত মায়া চলচ্চিত্রটি এরইমধ্যে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্র অংশগ্রহণ করে চলেছে। নির্মাতা বলেন, ‘আমার মায়া দ্য লস্ট মাদার সিনেমাটি কবিতা ও চিত্রকর্ম অবলম্বনে র-রিয়ালিজম ধারার সিনেমা।’