স্পোর্টস রিপোর্টার
অবশেষে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেলেন মাশরাফি বিন মুর্তজা। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে ২৪ দিন লড়তে হয়েছে তাকে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছেন মাশরাফি।
তৃতীয়বারের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মাশরাফির পরিবার। এখনো করোনা পজিটিভ হয়ে আছেন তার স্ত্রী সুমনা হক সুমি। মঙ্গলবারও তার পজিটিভ এসেছে। অবশ্য করোনা থেকে সুস্থ হয়েছেন মাশরাফির ছোট ভাই।
গত ২০ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তারপর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও তার পজিটিভ ধরা পড়েছিল। শেষ পর্যন্ত করোনামুক্ত হতে পেরেছেন তিনি।