বাঁধ দিয়ে মাছ চাষে নৌচলাচল বন্ধ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বিজয়নগরে হালিয়াজুড়ি নদীতে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ চাষ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, জেলে পরিবারের সদস্যরা। নদীপথে যাতায়াত করতে পারছে না স্থানীয়রা। দেখা গেছে, ব্রিজের নিচে বাঁধ দেওয়ায় নৌকা চলাচল করতে পারছে না।

পত্তন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আ. হেকিম ভূইয়া বলেন, নদীতে বাঁধ দেওয়ায় স্থানীয় জেলেরা মাছ ধরতে পারছেন না, নৌকা দিয়ে কোথাও চলাচল করা যাচ্ছে না। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অবৈধভাবে উন্মুক্ত নদীতে বাঁধ দেওয়া অন্যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।