স্বাস্থ্যবিধি না মানায় মতলবে সাত জনকে জরিমানা

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনকে ২ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাহমিদা হক এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুবিন সুজন, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলমসহ পুলিশ বাহিনীর  সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানা জরুরি। মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।