চিলমারীতে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে বন্যার পানিতে ডুবে বুধবার রাকু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সবুজপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, এদিন ভোরে সে মাছ ধরতে বের হয়। সকালে সবুজপাড়া ব্রিজের পাশে বন্যার পানিতে ভাসতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। তার মৃগী রোগের সমস্যা ছিল।