লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় ছেলের হাতুড়ির আঘাতে আসমা বেগম ওরফে চম্পা (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। সে মঙ্গলহাটা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মানসিক সমস্যাগ্রস্ত ছেলে সাব্বির মোল্যা (১৯) ঐ দিন বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত সাব্বিরকে আটকের চেষ্টা চলছে।