মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলায় গাজনা ইউনিয়নের আশাপুর এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও রাজ্জাক খান জুট মিলের এমডি মো. আবুল বাশার খানসহ তার পরিবারের ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তার বাবা, দুই ভাই ও পরিবারের অন্য সদস্যসহ মোট ১১ জনের শরীরে করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ১১ জুলাই রাজ্জাক খান জুট মিলের এমডি বাশার খানের শরীরে করোনা পজিটিভ আসে। আর মঙ্গলবার রাতে আসা রিপোর্টে তার বাবা, দুই ভাই এবং পরিবারের ১০ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে।