মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে মাস্ক না পড়ায় ৪৮ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আড়াইহাজার উপজেলা কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন। ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, মূলত মাস্ক হচ্ছে এখনকার সময়ে সবচেয়ে প্রয়োজনীয় সতর্কতা যা করোনার সংক্রামণ রোধে অনেক কার্যকর। এ অবস্থায় মাস্ক পরিধান করে বাইরে বের হওয়ার ব্যাপারে কঠোরতা থাকলেও অনেকেই তা মানছেন না। পরে আমরা অভিযান চালিয়ে এমন ৪৮ জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছি। একই সঙ্গে একজন ছাত্রকে ২ মিনিট করোনার সংক্রামণ রোধে করণীয় নিয়ে বক্তব্য দিতে দেওয়া হয়। এ সময় ১৮৪ জনকে মাস্ক বিতরণ করা হয়।