ঈদে গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন

 

ঈদের আগে গণপরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটাকে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, গণপরিবহন বন্ধ থাকবে না। তা সীমিত আকারে চালু থাকবে। তবে, পণ্যবাহী পরিবহন পুরোপুরি বন্ধ থাকবে। গতকাল বুধবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খালিদ মাহমুদ বলেন, আজ (গতকাল) বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যে কোনো পরিবহন বন্ধ থাকবে।