যুবলীগ নেতাকর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান

বিশেষ প্রতিনিধি

করোনা দুর্যোগের মধ্যে দেশের বেশ কিছু জেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গতকাল বুধবার যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষ বন্যাকবলিত হয়ে মানবতর জীবনযাপন করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বন্যাকবলিত যুবলীগের সংশ্লিষ্ট বিভাগীয় জেলাগুলোতে অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানানো যাচ্ছে। প্রসঙ্গত, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলা এখন বন্যাকবলিত।