সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরে পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে ফরহাদ হোসেন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে পুলিশ পাশের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ফরহাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য সিংগাইরের মৃত আজহার মিয়ার ছেলে। এলাকাবাসী ও তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, ফরহাদ এনজিও থেকে শুরু করে বিভিন্ন জনের কাছ থেকে অন্তত ১৫ লাখ টাকা ঋণ আনেন। কিন্তু অভাবের তাড়নায় পাওনারদের টাকা পরিশোধ করতে না পেরে কিছুদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়ে এবং কারও সঙ্গে কতাবার্তা না বলে চুপচাপ থাকেন। পারিবারিকভাবেও অশান্তিতে ভোগেন। গত সোমবার রাতের কোনো এক সময় সে পাশের বাড়ির ছাদে ওঠার লোহার সিঁড়িতে গলায় গামছা বেঁধে ঝুলে আত্মহত্যা করেন।