ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন বিকালে

সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার বিকেল চারটায় রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

আরো পড়ুন: সৈয়দ আশরাফের মরদেহ দেশে আসছে সন্ধ্যায়

লতিফুল বারী জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শুরু হয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত আছেন। নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সভায় উপস্থিত আছেন। তারা দুইজন শপথ নেবেন কি না সে বিষয়েও এ বর্ধিত সভায় সিদ্ধান্ত হতে পারে।

 

ইত্তেফাক/এএম