লোহাগাড়ায় ইয়াবা বিক্রির দায়ে আটক ১

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় ফলের ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে ও ইয়াবা ট্যাবলেটসহ খানে আলম প্রকাশ খানু সওদাগর (৫০) নামে একজনকে আটক করছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা সদরের রশিদার পাড়া সংলগ্ন বরগইরগা পাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

অভিযানে তার ব্যবসাপ্রতিষ্ঠান খানে আলম ফল বিতান থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোফাজ্জল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।