করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনার উপসর্গ নিয়ে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এক নারীসহ আরো চার জন মারা গেছেন। গতকাল হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এ তথ্য জানিয়ে বলেন, মৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর (৯৬), লালমাই উপজেলার মফিজুল ইসলাম (৭০), লাকসাম উপজেলার আবদুল গফুর (৬২) এবং নাঙ্গলকোট উপজেলার জাহানারা খাতুন (৭০)। এ নিয়ে বুধবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ঐ হাসপাতালে ১৩৯ জন মারা গেলেন।

বাগেরহাটের আইনজীবীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি জানান, করোনার উপসর্গ নিয়ে বাগেরহাটের বাসিন্দা অ্যাডভোকেট এনামুল হক টিপু (৬০) মঙ্গলবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শেখ দবির উদ্দিনের প্রথম সন্তান। ­