ধলেশ্বরী নদীতে সাতার কাটতে গিয়ে তরুণ নিখোঁজ

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বিসিক শিল্প নগরী এলাকায়  নোমান , সাহেদ, মামুন ও শহিদসহ চার বন্ধু মিলে ধলেশ্বরী নদীতে বাজিধরে সাতার কেটে মাঝ নদীতে গিয়ে শহিদ নামে এক তরুণ পানির স্রোতে ডুবে যায়।

এসময় তাদের চিৎকারে নৌকা মাঝিরা সাহেদ, নোমান ও মামুন নামের তিন তরুণকে উদ্ধার করতে পারলেও শহিদ (১৫) নিখোঁজ হয়। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানায় ঘটনার পর  বিকাল চারটা থেকে রাত ১১ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবারু দল আট ঘন্টা চেষ্টা করে নিখোঁজ শহিদকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকাল ১০ থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে। নিখোঁজ শহিদ ধর্মশুর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।


ইত্তেফাক/এমএএম