করোনা ভাইরাসের প্রভাব পুরুষদের চেয়ে নারীদের ওপরই বেশি পড়ছে। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য তৈরি এক নিবন্ধে মেলিন্ডা গেটস হুঁশিয়ারি দিয়েছেন যে, এই বিষয়টির মোকাবেলা করা না গেলে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হবে, তার পরিমাণ প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লাখ কোটি ডলার)। তিনি লিখেছেন, এই মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় মেয়েদের চাকুরি ছেলেদের তুলনায় প্রায় দ্বিগুন (১ দশমিক ৮) ঝুঁকিতে। এর পাশাপাশি আবার শিশুদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের বাড়তি দায়িত্ব মেয়েদের ঘাড়েই। স্কুল বন্ধ থাকায় অনেক নারীকে কাজ ছেড়ে দিতে হতে পারে। -বিবিসি